মহান দার্শনিক ও কমিউনিস্ট ম্যানিফেস্টো'র অন্যতম রচয়িতা ফ্রেডেরিক এঙ্গেলস এর ২০৬ তম জন্মদিনে আজ পার্টির বাঁকুড়া জেলা দপ্তরে তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম, রাজ্য কমিটির সদস্য অজিত পতি ও উপস্থিত জেলা সম্পাদকমন্ডলীর সদস্যরা সহ পার্টি কর্মীরা। মাল্যদান এর পর মহান দার্শনিক এঙ্গেলস এর জীবন ও বিশ্বব্যাপী কমিউনিস্ট দর্শন প্রচার ও প্রসারে তাঁর ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অজিত পতি।