পুরুলিয়া ২: স্বেচ্ছা সেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির ও হেলমেট প্রদান
পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্য নিয়ে তীব্র দাবদাহের মধ্যেই বাঘমুন্ডি থানার সেরেংডি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক অভিনব রক্তদান শিবিরের। সমাজসেবী সোমনাথ গঁরাইয়ের উদ্যোগে তথা পুরুলিয়া লাইফ জিরো টু হান্ড্রেড হেল্পিং হ্যান্ডস টিম আয়োজিত এই শিবিরে রক্তদানের পাশাপাশি পথ নিরাপত্তার বার্তাও তুলে ধরা হয়।