রায়গঞ্জ: কর্ণজোড়ায় কড়া নিরাপত্তার বলয়ে শান্তিপূর্ণ পোস্টাল ভোট, নির্বিঘ্নে সম্পন্ন প্রক্রিয়া
কর্ণজোড়ায় কড়া নিরাপত্তার বলয়ে শান্তিপূর্ণ পোস্টাল ভোট। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের কর্ণজোড়ার SRDA ভবনে কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যান্য ভোটের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা ছিল অনেক বেশি জোরদার। বিভিন্ন দপ্তরের ভোটকর্মীরা উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোটা ভোট প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় স্বস্তিতে প্রশাসন ও ভোটাররা।