পুরুলিয়া ২: মুক্ত হচ্ছে কোর্ট চত্বর, নিজেরাই সরিয়ে নিচ্ছে দোকান
আজ নিজেরাই সরিয়ে নিচ্ছে দোকান, মুক্ত হচ্ছে কোট মোড় হয়তো একটু থমকে যাবেন আপনি বা অবাক হবেন। পথ চলতি রাস্তা পেরোতেই ছোখে পড়ল ধ্বংস স্তুপের প্রতিলিপি। না, এটা কোনো বাইরের ঘটনা নয়। জেলা প্রশাসনের নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে পুরুলিয়া শহরের প্রাণ কেন্দ্র কোর্ট চত্বর সংলগ্ন সমস্ত অবৈধ দোকান। প্রায় ২৪ ঘণ্টা ধরে চলছে অবৈধ দখল মুক্ত করে ফুটপাত উদ্ধারের কাজ। যাঁদের দোকানপাট উচ্ছেদ আরা হয়েছে, তাঁরা দোকানের ভগ্ন কাঠামো সামগ্রীগুলো লরিতে ঠেলাতে করে নিয়ে যাচ্ছে।