বীরভূমে মুরারই এ মর্মান্তিক দুর্ঘটনা: ধান বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ২ শিশুর মৃত্যু, আহত ২,বুধবার বিকেলে বীরভূমের মুরারই থানার অন্তর্গত পলসা গ্রামে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই শিশুর। ধান বোঝাই একটি ওভারলোডেড ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু।