রায়গঞ্জ: গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্বের পথে উত্তর দিনাজপুর প্রেসক্লাব
উত্তর দিনাজপুর প্রেসক্লাবের ১৬তম দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরভবনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, গণতান্ত্রিক নিয়ম মেনেই সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার সকাল প্রায় ১১টায় পৌরভবনে সম্মেলনের সূচনা হবে। জেলার বিভিন্ন প্রান্তের সদস্য-সাংবাদিকরা এতে অংশ নেবেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি নতুন কমিটি