বাঘমুণ্ডী: তীব্র দাবদাহকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন বাঘমুন্ডির সেরেংডীতে
তীব্র দাবদাহকে উপেক্ষা করে রক্তদান শিবিরের আয়োজন পথ নিরাপত্তার কথা চিন্তা করে,মানুষকে সচেতন করতে তীব্র দাবদাহে শুক্রবার সকাল ১০ টা নাগাদ বাঘমুন্ডি থানার সেরেংডি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির । এই শিবিরে পথ নিরাপত্তার কথা ভেবে প্রত্যেক রক্তদাতাদের একটি করে হেলমেট প্রদান করা হয়।জৈষ্ঠ মাসের হাড় ফাটা গরমেও এলাকার প্রায় ২৩ জন রক্তদাতা এদিন রক্তদান করলেন। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির প্রাক্তন বি