বরাবাজার: ক্ষেপা কুকুরের অতর্কিত হামলায় বরাবাজার ও তিলাবনি গ্রামে জখম ৬,
সাত সকালে ক্ষ্যাপা কুকুরের আতঙ্কে শিউরে উঠল পুরুলিয়ার বরাবাজার! একটি কুকুরের অতর্কিত হামলায় রক্তাক্ত হলেন একাধিক গ্রামবাসী। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বরাবাজারের বাসিন্দা ইমরান খান নামে এক যুবক যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই আচমকা একটি ক্ষ্যাপা কুকুর এসে তাঁর হাতে কামড়ে দেয়। সেখান থেকে রেহাই পেয়ে ক্ষিপ্ত কুকুরটি সোজা ছুটে যায় পাশের তিলাবনি গ্রামে। সেখানে এক বৃদ্ধ তখন মাঠে ছাগল চরাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ওই ক্ষ্যাপা কুকুরটি আচমকা তাঁর