পুরুলিয়া ২: রেললাইনের তার চুরির অভিযোগে নদীয়ারা থেকে গ্রেফতার যুবক, পাঠানো হলো আদালতে
চাষ রোড স্টেশনের অদূরে রেলের তার চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম পিয়ার আনসারী। সে স্থানীয় নদীয়ারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।আজ ধৃত যুবককে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ।