রায়গঞ্জ: ছত্রপুরে গাছে ঝুলন্ত অবস্থায় বিধবা মহিলার দেহ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য
রায়গঞ্জের ছত্রপুর এলাকায় এক বিধবা মহিলার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম প্রতিমা মাহাতো (৫১)। রবিবার সকালে বাড়ির কাছে একটি গাছে তার দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায়। পরিবারের দাবি, তিনি নাতির সঙ্গে আলাদা ঘরে থাকতেন। আত্মঘাতী হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।