পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের দেনুড় পঞ্চায়েতের অন্তর্গত পাতুন গ্রামে চারজন মিলে মঙ্গলবার সন্ধের সময় টোটো নিয়ে পুটসুরি গ্রামে কৃষি মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। মাঝ রাস্তায় উল্টে গেল টোটো। ফলে আহত হয় এক নাবালিকা। স্থানীয়রা উদ্ধার করে তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন।