রঘুনাথপুর ১: বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু, হাসপাতাল থেকে দেহ PM পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ
অস্বাভাবিক মৃত্যু হল এক বৃদ্ধর। তার নাম বছর ৬১র বিকাশ চক্রবর্তী।তার বাড়ি আদ্রা থানার অন্তর্গত চাকালতা গ্রামে।জানা যায়,বিকাশ বাবু বুধবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের আত্মীয়রা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ঐ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার রঘুনাথপুর থানার পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে দেহটি পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য ।