পুরুলিয়া ২: বিয়ে বাড়ির নেমন্তন্ন দিতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কাকা ও ভাইপো
বিয়ের নিমন্ত্রণ দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না কাকা ও ভাইপোর। সোমবার পুরুলিয়ার কেন্দা থানার পুনুড়া মোড়ের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই জনের। মৃতরা হলেন ষাট বছর বয়সী শিশুপদ গোস্বামী এবং তাঁর সাঁইত্রিশ বছর বয়সী ভাইপো বিপদতারণ গোস্বামী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার একটি মোটরসাইকেলে চড়ে কাকা ও ভাইপো আত্মীয়দের বিয়ের নিমন্ত্রণপত্র দিতে বের হয়েছিলেন।