বরাবাজার: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণে সাধারণ মানুষের পাশে বিজেপি কর্মীরা বরাবাজারে বললেন BJP নেতৃত্ব
মন্ডলের কার্যকর্তারা বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রম দেওয়া এবং পূরণ করে দেওয়ার কাজে ব্রতী রয়েছে সব সময় তাই অনলাইন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। এমনই বার্তা দিলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক এবং মন্ডলের সহ সভানেত্রী মল্লিকা ভূঁইয়া। সোমবার রাত আটটা নাগাদ বরাবাজার থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা শোনালেন বিজেপির দুই নেতা।