রায়গঞ্জ: বন্দর ঘাটে দাহ সেরে ফেরার পথে নৌকাডুবি, কুলিকে তলিয়ে নিখোঁজ নীলমণি রায়
রায়গঞ্জের কুলিক নদীর বন্দর ঘাট এলাকায় রবিবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন বছর ৬০-এর নীলমণি রায়। ভাইয়ের দাহের কাজ সেরে খেয়া নৌকায় ফেরার পথে অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায় বলে অভিযোগ। নৌকায় থাকা অন্যরা উদ্ধার হলেও নীলমণি রায়ের খোঁজ মেলেনি। নৌকার মাঝি বিড়িলাল পাসমান জানান, অতিরিক্ত যাত্রী না তুলতে সতর্ক করলেও কয়েকজন জোর করে নৌকায় ওঠেন। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে।