রঘুনাথপুর ১: মহিলার অস্বাভাবিক মৃত্যু,হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে PMএ পাঠায় রঘুনাথপুর থানার পুলিশ
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃত ঐ মহিলার নাম রুমা বাউরি।তার বাড়ি আদ্রা থানার অন্তর্গত মনপুরা এলাকার কালীকেন্দ গ্রামে।জানা যায় ঐ প্রসূতি মহিলাটির বৃহস্পতিবার চিকিৎসারত অবস্হায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়।ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ রঘুনাথপুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হাসপাতাল থেকে ঐ মহিলার দেহটি উদ্ধার করে পুরুলিয়ার গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় ।