রায়গঞ্জ: এক যুবকের রহস্য মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য হেমতাবাদের বামোরে, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ
এক যুবকের রহস্য মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য হেমতাবাদের বামোরে, ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সহদেব বর্মন, বয়েস আনুমানিক ২২, ২৩ বছর, বাড়ি হেমতাবাদ থানার বামোরে। পরিবারের দাবী এদিন সকালে তার বিছানায় নিথর দেহ দেখতে পারেন পরিজনেরা৷ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।