আজ অর্থাৎ শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং টু ব্লকে এস আই আর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন জমা পড়ল । ইলেকশন কমিশনের বিরুদ্ধে SIR এর শুনানির মধ্যে দিয়ে মানুষের হয়রানির অভিযোগ ।এদিন পথ মিছিলের মধ্য দিয়ে তীব্র ধিক্কার জানান শওকত মোল্লা সহ এলাকার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব গন।