কোচবিহার ২: কোচবিহার পুন্ডিবাড়িতে বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুন্ডিবাড়ী থানার পুলিশ
কোচবিহার পুন্ডিবাড়িতে বিজেপি ও তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা। উল্লেখ্য মিথ্যে অপবাদ দিয়ে বিজেপির বিধায়ক সহ তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এনে রবিবার কোচবিহার পুন্ডিবাড়ি এলাকায় মিছিল করল বিজেপি।বিজেপির মিছিল শেষ হতেই পুন্ডিবাড়ি বাজারে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। উত্তপ্ত হয়ে ওঠে গোটা পুন্ডিবাড়ি বাজার এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুন্ডিবাড়ি থানার পুলিশকে।