শনিবার ব্যারাকপুরে সভা করতে এসে বিতর্কের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শেষে ফেরার পথে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের কাছে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ পোস্টার প্রদর্শন করেন সারা ভারত মতুয়া সংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু গোসাই। প্রত্যক্ষদর্শীদের মতে, অমিত শাহের কনভয় ওই এলাকায় পৌঁছনোর সময় নান্টু গোসাই হাতে ‘গো ব্যাক’ লেখা ব্যানার নিয়ে সামনে এগিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই পুলিশ তাঁকে ঘিরে ফেলে এবং এলাকা থেকে সরিয়ে দেয়। ঘটনা নিয়ে