বরাবাজার: মানবিকতার জয়, জীবনের হার—অসুস্থ বৃদ্ধকে বরাবাজার হাসপাতালে পৌঁছে দিলেন টোটো চালক
বরাবাজারে টোটো চালকের অনন্য মানবিকতার নজির। পথচলতি অসুস্থ এক বৃদ্ধকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো গেল না। রবিবার বিকেল নাগাদ বরাবাজার থানার আমাগাড়া গ্রামের বাসিন্দা, প্রায় ৬৩ বছরের গোষ্ঠ বিহারী হেমব্রম সাইকেলে করে বাড়ি ফেরার পথে রাগমা এলাকার কাছে আচমকা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সেই সময় যাত্রী নিয়ে বলরামপুরের দিকে যাচ্ছিলেন টোটো চালক মলয় সিং মোদক। রাস্তার পাশে ভিড় দেখে তিনি টোটো থামিয়ে আহত বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দ্র