পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের
গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান মানবাজার সার্কেল আবগারি দপ্তরের।মঙ্গলবার রাত্রি ৯.৩০ টা নাগাদ আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী,পুঞ্চা থানার ধাদকিগোড়া,পেটারিগড়া, চকিয়া,পুঞ্চা এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে দুশো কুড়ি লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির কাজে ব্যবহৃত ৯ টি অ্যালুমিনিয়ামের হাড়ি ও তিনটি ড্রাম বাজেয়াপ্ত করা হয়।।