৮ বছরের নিষ্পাপ শিশুর ওপর পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিম কাটিগড়া বিজেপি কৃষক মোর্চার সভাপতি সুমিত বৈষ্ণব। শ্রীভূমি জেলার মদনমোহনের এই হৃদয়বিদারক ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।