রায়গঞ্জ: মাধ্যমিকে রাজ্যসেরা অভিরূপ, মেধাতালিকায় ৯ কৃতী— রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরে ঐতিহাসিক সাফল্য
২০২৬ সালের মাধ্যমিকে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। স্কুলের ছাত্র অভিরূপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে। পাশাপাশি মেধাতালিকায় স্থান পেয়েছে আরও ৮ জন পড়ুয়া। জেলার ১১ জন কৃতীর মধ্যে ৯ জনই এই বিদ্যালয়ের। ২০১৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটি প্রতিকূলতা পেরিয়ে আজ জেলার গর্বে পরিণত হয়েছে। শুক্রবার স্কুলজুড়ে উৎসবের আবহে আনন্দে মাতেন শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকেরা।