রায়গঞ্জ: আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কর্নজোড়া মিউজিয়ামে ফোকআর্ট গ্যালারির উদ্বোধন করলেন জেলা শাসক বিবেক কুমার
আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে সোমবার উত্তর দিনাজপুর জেলা মিউজিয়ামে নানা কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসকসহ বিশিষ্ট লেখক, গবেষক ও প্রশাসনিক আধিকারিকরা। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কনের পাশাপাশি টেরাকোটা ও মুখোশ শিল্পভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন জেলাশাসক মিউজিয়ামের দ্বিতীয় তলে নতুন ফোকআর্ট গ্যালারির উদ্বোধন করেন। গ্যালারিতে জেলার টেরাকোটা, কাঠের মুখোশ, বাঁশের শিল্পকর্ম ও মালগাঁওয়ের কার্পেট স্থান পেয়েছে।