ভাতার স্কুল মাঠে বইমেলার ষষ্ঠম দিনে মঞ্চ মাতালেন এক খুদে শিল্পী। গানের প্রোগ্রাম চলল সোমবার রাত্রি দশটা পর্যন্ত। পূর্ব বর্ধমান জেলার ভাতার স্কুল মাঠে এবছর প্রথম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আর প্রথম বইমেলার শুরু হয় গত ২৪শে ডিসেম্বর। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। আজ মেলার ষষ্ঠম দিন। প্রতিটি বইয়ের স্টলে ভিড় লক্ষ্য করা গেল।