আড়শা থানার শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের ডাকে বিভিন্ন দাবিতে বিডিও-র কাছে ডেপুটেশন ও আহাররা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সরকারি দামে ধান ক্রয় কেন্দ্র খোলা, ১০০ দিনের কাজ চালু, শ্রমিক-বিরোধী আইন বাতিল এবং SIR-এর নামে হয়রানির প্রতিবাদ জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভূতি সেন, গৌতম কুমার, চিরঞ্জিত মুখার্জি; নেতৃত্ব দেন কমরেড দীপক মণ্ডল ও দীপঙ্কর মাঝি।