দলীয় নির্দেশ অনুসারে 220 ST নয়াগ্রাম বিধানসভার বি এল এ - 2 কর্মীদের নিয়ে রবিবার দুপুরে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এদিন নয়াগ্ৰাম ব্লকের খড়িকামাথানীতে আয়োজিত হয় এই প্রশিক্ষণ শিবিরের । উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ,গোপীবল্লভপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হেমন্ত ঘোষ সহ অন্যান্যরা।