রায়গঞ্জ: আদিবাসীদের চাকরির টোপে কোটি টাকার প্রতারণা! রায়গঞ্জ থানার দারস্থ এসটি মোর্চার সদস্যরা
চাকরি দেওয়ার নামে কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগ তুলে রবিবার রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন এসটি মোর্চার সদস্যরা। অভিযোগ, ২০১৬ সাল থেকে রায়গঞ্জের কয়েকজন ব্যক্তি আদিবাসী সমাজের প্রায় ২০ জন বেকারের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল টাকা নেন। কিন্তু চাকরি বা টাকা ফেরত না পেয়ে হয়রানির শিকার হন অভিযোগকারীরা। শেষে ন্যায়বিচারের দাবিতে থানার দ্বারস্থ হন তাঁরা।