রায়গঞ্জ: SIR এ ভারতীয়দের মুসলিমদের নাম বাতিল হয়ে গেলেও বাংলাদেশী হিন্দুদের দের নাম উঠেছে নির্বিঘ্নে, এমন অভিযোগে চাঞ্চল্য বসিয়ান
SIR এ ভারতীয়দের মুসলিমদের নাম বাতিল হয়ে গেলেও বাংলাদেশী হিন্দুদের দের নাম উঠেছে নির্বিঘ্নে। এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের বসিয়ান এলাকায়। মঙ্গলবার দুপুরে স্থানীয় বাসিন্দা আশরাফ আলী বলেন, তার স্ত্রী দীর্ঘদিনের ভোটার হলেও ভোটার তালিকায় তার নাম ডিলিট হয়ে গেছে। অথচ দু'চার বছর আগে এলাকায় আসা বাংলাদেশী হিন্দুদের নাম ভোটার তালিকায় স্থান পেয়েছে। এই হয়রানির বিরুদ্ধে সরব হন তিনি। পাশাপাশি একই অভিযোগ তুলেছে এলাকার অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ।