প্রতিবেশীদের বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন এক ব্যাক্তি, ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটা নাগাদ হাড়োয়া বিধানসভার অন্তর্গত আবজানগর গ্রামে।আহত ব্যক্তির নাম আমজেত গাজী, বয়স ৫৬ বছর।পরিবার সূত্রে জানা যায়,আবজানগর গ্রামে প্রতিবেশীদের মধ্যে বিবাদ চলছিল,তা মেটাতে গিয়ে আক্রান্ত হন ওই ব্যাক্তি, পরিবারের সদস্যরা আহত ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসা করায় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।