পুরুলিয়া ২: সামান্য বচশার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হলো পুরুলিয়া আদালতে
সামান্য বচশার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুড়ুল দিয়ে খুন করার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হলো বিন্দেশ্বর মাঝি নামে এক ব্যাক্তির। সোমবার পুরুলিয়া জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছমাসের কারাদন্ডের নির্দেশ দেন। মামলার সরকারি আইনজীবী পুরুলিয়া জেলা আদালতের পিপি বিশ্বরূপ পট্টনায়ক জানান এই খুনের ঘটনাটি ঘটে ২৬ শে মে ২০২৩ সালে পুরুলিয়ার টামনা থানায় এলাকার মাতকুমডি গ্রাম