রায়গঞ্জ: ভরাটের মাটির নিচে তুষের ছাই! নির্মীয়মাণ রায়গঞ্জ বাসস্ট্যান্ডে তৎপর প্রশাসন
রায়গঞ্জ পৌরসভার নির্মীয়মাণ বাসস্ট্যান্ডের ভরাট করা মাটির নিচে থাকা কালো ছাই খুঁড়ে বের করার নির্দেশ দিল পৌর প্রশাসন। বুধবার বিকেলে বাসস্ট্যান্ডের কাজ পরিদর্শনে যান রাজ্যের শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, সাংসদ কার্তিক চন্দ্র পাল ও প্রশাসনিক আধিকারিকরা। খননযন্ত্র দিয়ে মাটি খুঁড়ে ছাইয়ের স্তর চিহ্নিত করা হয়। সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, তুষের ছাই দিয়ে ভরাট করা জমিতে বৈজ্ঞানিকভাবে স্থায়ী নির্মাণ সম্ভব নয়।