রায়গঞ্জ: সম্পর্কের টানাপোড়েনের অভিযোগে যুবকের মৃত্যু, উত্তাল ভাটা কলোনী, বান্ধবীর বাড়িতে ভাঙচুর
রায়গঞ্জের উদয়পুরের ভাটা কলোনীতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দেব দে (১৮) গত শুক্রবার বিষপান করেছিলেন। অসুস্থ অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলেও মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। অভিযোগ, ঘনিষ্ঠ সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা। মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষুব্ধ স্থানীয়রা এক বান্ধবীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।