কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় সপ্তম বর্ষ একরাত্রি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হলো। মন্তেশ্বর বিধানসভার অধীনে মাঝেরগ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যমগ্রামে ফুটবল ময়দানে। এই খেলায় মোট ২৪টি ফুটবল দল অংশগ্রহণ করেন। রবিবার রাতে খেলা শুরু হয়ে সারা রাত্রি ব্যাপি খেলার পর সোমবার ভোরে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন জে কে আর একাদশ ও কালীমাতা মিষ্টান্ন ভান্ডার একাদশ ।