বুধবার সারাদিনব্যাপি বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হলো মেমারিতে। সকাল ১১ টা নাগাদ বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা করা হয়। তারপর দুপুরে মেমারি ইছাপুর ফুটবল মাঠে প্রায় ৫০০ প্রতিবন্ধী মানুষের উপস্থিতিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস ও বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালন করা হলো। এদিন উপস্থিত প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়।