মানবাজার ১: মানবাজারে অনুষ্ঠিত হলো গৌ সম্মান দিবস সদস্যতা অভিযান সংক্রান্ত সাংগঠনিক বৈঠক
গৌ সম্মান দিবসকে সামনে রেখে মানবাজারে অনুষ্ঠিত হলো সদস্যতা অভিযান সংক্রান্ত সাংগঠনিক বৈঠক।রবিবার বিকেল মানবাজার শহরের পাথরমহড়া এলাকায় একটি বেসরকারি লজে এই বৈঠক অনুষ্ঠিত হয়।গো সম্মান আহ্বান অভিযানে মানবাজার-১ নং ব্লকের বিভিন্ন কার্যকর্তারা এদিন বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।পুরুলিয়া জেলা প্রভারী চন্দন দত্ত বলেন,সারা দেশ ব্যাপী যাতে গো হত্যা বন্ধ করা হয় এবং গো মাতাকে যেন রাষ্ট্র মাতার সম্মান দেওয়া হয়,সেই কারনে বিভিন্ন ব্লকে ব্লকে এই সাংগঠনিক বৈঠক হচ্ছে।