রায়গঞ্জ: শ্যামাপ্রসাদ স্মৃতি পক্ষের সূচনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, দুই সপ্তাহজুড়ে নানা কর্মসূচি
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষের সূচনা হলো। বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অর্ণব সেন, বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব ঘোষ-সহ বিশিষ্ট অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলন, মাল্যদান ও ‘বন্দেমাতরম’ সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উপাচার্য জানান, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।