বরাবাজার: আদিবাসী কুড়মী সমাজের পক্ষ থেকে বামুনডিহা গরাম থানে আয়োজিত হল জঙ্গল জিয়াউয়া হামদুমি কর্মসূচি
*জঙ্গল বাঁচাতে অভিনব উদ্যোগ: জঙ্গলমহলে কুড়মী সমাজের ‘জঙ্গল জিয়াউয়া হামদুমি’ কর্মসূচি* গাছের সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের। গাছ ছাড়া পৃথিবীর বুকে কোনো প্রাণের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। আর সেই চিরন্তন সত্যকে পাথেয় করেই সবুজকে বাঁচাতে এক অনন্য নজির সৃষ্টি করল আদিবাসী কুড়মী সমাজ। জঙ্গলমহলের বুকে বেশ কয়েক বছর ধরেই তাদের উদ্যোগে নিরবচ্ছিন্নভাবে চলছে এক বিশেষ সচেতনতামূলক আন্দোলন, যার কুড়মালী নাম “জঙ্গল জিয়াউয়া হামদুমি” (অর্থাৎ, জঙ্গল বাঁচাও, গাছ বা