মানবাজার ১: পাথরমহড়া গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিজয় মিছিল
ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সরকার প্রতিষ্ঠা করেছে।সেইসঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিপুল পরিমাণে সমর্থন করায় সাধারণ মানুষকে ধন্যবাদ জ্ঞাপন সহ বিজয় মিছিল করলো মানবাজার-১ নং ব্লকের পাথরমহড়া ভারতীয় জনতা পার্টির কর্মীরা।সোমবার বেলা ১০ টা থেকেই বাজি পটকার সাথে গেরুয়া আবির সঙ্গে নাচে গানে মাতোয়ারা হলেন বিজেপি কর্মীরা। তবে এই মিছিলে উল্লেখযোগ্য ভাবে বিজেপির মহিলা সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।