বুধবার সকালে এক গৃহবধুর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বর এলাকায়। মৃতের নাম জয়া হাজরা, বয়স ২৫ বছর বাড়ি কুসুমগ্রাম অঞ্চলের কুলুট সফরদা গ্রামে। মৃত জয়া হাজরার পরিবারের লোকজনের দাবি ওই গৃহবধূর চিকিৎসার অবহেলার কারণে মৃত্যু হয়েছে।। পরিবার সূত্রে জানা যায় বিগত কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা অনুভব করছিল ওই গৃহবধূ।