হাড়োয়া ব্লকের পায়রাগাছা এলাকায় জমি নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। আক্রান্ত ব্যক্তির নাম রাজকুমার কাহার ,বয়স ৩৫ বছর।মঙ্গলবার রাত নটা নাগাদ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করানো হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। আক্রান্ত ব্যক্তির দাবি,জমি নিয়ে বিবাদের জেরে এদিন রাতে প্রতিবেশী চারজন তাকে মারধর করে।যদিও প্রতিবেশীরা অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি তাদেরকে ফাঁসানোর জন্য মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।