রায়গঞ্জ: বিশুদ্ধ খাবারের বার্তা, স্ট্রিট ফুড বিক্রেতাদের নিয়ে সচেতনতা শিবির রায়গঞ্জে
ক্রেতাদের নিরাপদ ও বিশুদ্ধ খাবার পরিবেশনের লক্ষ্যে রায়গঞ্জ বিধানমঞ্চে স্ট্রিট ফুড বিক্রেতাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল রায়গঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল। তিনি জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগে স্ট্রিট ফুড বিক্রেতাদের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও পরিবেশনের বিষয়ে সচেতন করা হয়েছে।