রায়গঞ্জ: বিশাহারের যুবক ভাঙরে পথ দুর্ঘটনায় গুরুতর জখম, রায়গঞ্জ মেডিকেলে মৃত্যু,
চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে পথ দুর্ঘটনায় আহত এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নুর আলম। তাঁর বাড়ি রায়গঞ্জের বিশাহার এলাকায়। তিনি ভাঙরে কাজ করতেন। গত ২১ মে রাতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন থাকার পর আর্থিক সমস্যার কারণে পরিবার তাঁকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসে। বুধবার বিকেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।