শ্যামাপুজো উপলক্ষ্যে আউশগ্রামের দ্বারিয়াপুরে অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ ওইসমস্ত বস্ত্র গুলি তুলে দেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার। সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত গোস্বামী, পরশুরাম মাহাতো, ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সহ অনান্যরা। জানা গিয়েছে, দ্বারিয়াপুর বিবেকানন্দ সংঘের পুজো এবার ১৪তম বর্ষে পদার্পণ করল।