ঝালদা ২: নিজের ছেলের টিকিটের জন্য অজিত বাবু স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সখ্যতা করে এসেছেন, বামানিয়াতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আজ পুরুলিয়ার জয়পুর বিধানসভার অন্তর্ভুক্ত ঝালদা 2 নম্বর ব্লকের বামনিয়া ডাকবাংলো ময়দানে তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে একটি নির্বাচনী জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখানে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বিজেপি প্রার্থীর টিকিট পাওয়া নিয়ে কুড়মী নেতা অজিত মাহাতোর অবস্থান নিয়ে বক্তব্য রাখেন তিনি ।