আজ মেখলিগঞ্জ হাইস্কুল ময়দানে মেখলিগঞ্জ মহকুমার দুদিনব্যাপী সবচেয়ে বড়ো উৎসব বিবেক নিবেদিতা উৎসব ২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানসূচী প্রকাশিত হল। বিগত বছরের মতো এবছরও বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সুসজ্জিত থাকছে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি প্রদীপ বিশ্বাস, সেক্রেটারী প্রমিত গোস্বামী, আহ্বায়ক ভোলা প্রসাদ সাহা, বিপুল বর্মন, পরিমল সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।