বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে তৎপর জেলা কংগ্রেস। সেই লক্ষ্যেই দলের সাংগঠনিক রদবদলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে মহিলা নেতৃত্বকে। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হিসেবে শাহনাজ বেগমের নাম ঘোষণা করা হল। এ দিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। শাহনাজের হাতে নিয়োগপত্র তুলে দেন মনোজ চক্রবর্তী।