আজ অর্থাৎ রবিবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড় চন্ডিপুর - রাং সারা ক্রীড়া সংঘের পরিচালনায় শীত বস্ত্র বিতরণ এবং আট দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হল। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, জাউলগাছি অঞ্চল সভাপতি তথা তৃণমূল ছাত্র নেতা সাবিরুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।