রায়গঞ্জ: কর্ণজোড়ায় হুল দিবস উদযাপন, আদিবাসী সংগ্রামের ইতিহাস স্মরণে প্রশাসনের উদ্যোগ, উপস্থিত মন্ত্রী
জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার কর্ণজোড়া অডিটোরিয়ামে হুল দিবস পালিত হয়। এদিন আনুমানিক পৌনে তিনটা নাগাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, জেলা শাসক বিবেক কুমার, জেলা পুলিশ সুপার সোনওয়ানে কুলদীপ সুরেশ, সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিধায়ক হরিপদ বর্মন-সহ বিশিষ্টরা। প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, হুল দিবস আদিবাসী সমাজের সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত দিন।